অস্ট্রেলিয়ার দাবানল: ক্ষতিগ্রস্ত ২ হাজার বসতি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

অস্ট্রেলিয়ায় চলমান দাবানলে প্রায় ২ হাজার বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে । অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যের কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি।

Manual3 Ad Code

মঙ্গলবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের কর্মকর্তারা জানান, নতুন করে ওই রাজ্যে আরো ৬৫৩টি বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে পার্শ্ববর্তী ভিক্টোরিয়া রাজ্যেও প্রায় ২০০ বসতি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আশেপাশের রাজ্যগুলো থেকেও বসতি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে ।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

এদিকে এইবারের দাবানলে অস্ট্রেলিয়ার ৪৮৫ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে ধারণা করছে দ্য ইন্স্যুরেন্স কাউন্সিল অফ অস্ট্রেলিয়া । গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই দাবানলে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

গত শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা আরো বেড়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়ে দিয়েছেন আরো কয়েকমাস চলতে পারে এই দাবানল। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত বিভিন্ন প্রজাতির অন্তত ৫০ কোটি প্রাণীর প্রাণহানি ঘটেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code