আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন শুরু

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্টঃ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বসেছে দলের জাতীয় সম্মেলনের এই কাউন্সিল অধিবেশন।

Manual1 Ad Code

অধিবেশনে দেশের সব জেলা থেকে দলের প্রায় সাড়ে সাত হাজার কাউন্সিলর অংশ নিচ্ছেন। বেশ কয়েকজন কাউন্সিলরের বক্তব্য শোনার কথা রয়েছে দলের সভাপতি শেখ হাসিনার। এরপর কাউন্সিলের জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটি নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। কাউন্সিলরদের ভেতর থেকে একজন নাম প্রস্তাব করবেন সভাপতি পদে। আরেকজন ওই প্রস্তাব সমর্থন করবেন।

Manual1 Ad Code

সাধারণ সম্পাদক পদেও একই পদ্ধতি অনুসরণ করা হবে। কোনো পদে একাধিক প্রার্থী না থাকলে যাঁর নাম প্রস্তাব হবে তিনিই নির্বাচিত হবেন। আওয়ামী লীগের আগের বেশ কয়েকটি সম্মেলনেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একজন করে প্রার্থীর নামই প্রস্তাব হয়েছে।
শুক্রবার বিকেলে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শুরু হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code