আজিমপুরে শায়িত হলেন রৌশন আরা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট :: কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশের অতিরিক্ত আইজি রৌশন আরাকে দাফন করা হয়েছে আজিমপুর কবরস্থানে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনে রৌশন আরা বেগমের তৃতীয় জানাজা শেষে দাফন করা হয়। সকালে রাজধানীর মহানগর এবং পৈতৃকভিটা মগবাজারের ওয়ারলেসে হয় তার প্রথম ও দ্বিতীয় জানাজা।

এর আগে সকালে তার মরদেহবাহী টার্কিস বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহ গ্রহণ করেন তার স্বামী শফিকুল ইসলাম চৌধুরীসহ পরিবারের লোকজন। এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রৌশন আরার মৃত্যুতে দেশ একজন দক্ষ পুলিশ কর্মকর্তাকে হারালো।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code