আটঘরিয়া দম্পতি মেলা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি :
ইউরোপিয়ান ইউনিয়ন ও নেট্জ বাংলাদেশ এর আর্থিক কারিগরিক সহযোগিতায় এবং আমরাই পারি (ইউকেন) পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এর বাস্তবায়নে সুশীল সমাজ শক্তিশালী করণের মাধ্যমে নারীর অধিকারকে সুরক্ষা ও প্রতিষ্ঠা (ডাব্লউআর) সমতা ও পারিবারিক সম-মর্যাদায় যৌথ জীবন “দম্পতি মেলা/২০১৯ইং গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। পাবনার আটঘরিয়ার দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দম্পতি মেলায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে তাবাসুম। সভাপতিত্ব করেন ইউকেন বাংলাদেশ আটঘরিয়া উপজেলার আহবায়ক মো: ইসহাক আলী।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইউকেন জেলা জোট পাবনার আব্দুর রব মন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিযা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: আফজাল হোসেন, প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন টিএও গৌরঙ্গ ঘোষ, ইউকেন আটঘরিয়ার এফও আশিকুর রহমান, সার্বিক দিক নিদের্শনায় ছিলেন এফ এফ আবুল কালাম আজাদ, এফএফ ফুলজান খাতুন।
ইউকেন সদস্য শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারি শিক্ষক আব্দুল কাদের সহ অনকেইে। এসময় আয়োজিত দম্পতি মেলায় দম্পতিদের নিয়ে সবজি কাটা, চিঠি লেখা, সুই সুতায় পরানো, কুইজ প্রতিযোগিতা এবং বাল্য বিয়ে বিষয় নিয়ে সড়াবাড়িয়া ও শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি নাটিকা উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code