আফগান দূতকে তলব করলো পাকিস্তান

লেখক: Rumie
প্রকাশ: ৯ মাস আগে

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: ভারত-আফগানিস্তানের যৌথ বিবৃতি নিয়ে তীব্র কূটনৈতিক বিবাদ শুরু হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। ভারত সফরের সময় প্রকাশিত ভারত-আফগানিস্তান যৌথ বিবৃতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ জানিয়েছে পাকিস্তান। বিষয়টি জানাতে শনিবার (১১ অক্টোবর) আফগানিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান। যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে উল্লেখ করেছেন ভারত সফররত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

আফগান পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার নয়াদিল্লিতে পৌঁছান। ছয় দিনের সফরে ভারতে অবস্থান করছেন তিনি। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দফতর (এফও) জানায়, পশ্চিম এশিয়া ও আফগানিস্তানবিষয়ক অতিরিক্ত পররাষ্ট্র সচিব যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীর সংক্রান্ত যে উল্লেখ করা হয়েছে, তা নিয়ে পাকিস্তানের ‘গভীর আপত্তি’ আফগান রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। পররাষ্ট্র দফতর জানায়, তাকে জানানো হয় যে, জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে উল্লেখ করা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর স্পষ্ট লঙ্ঘন।

Manual2 Ad Code

যৌথ বিবৃতি অনুযায়ী, আফগানিস্তান এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলাকে দৃঢ়ভাবে নিন্দা করেছে এবং ভারতের জনগণ ও সরকারের প্রতি সমবেদনা ও সংহতি জানিয়েছে। উভয় দেশই স্পষ্টভাবে অঞ্চলভিত্তিক দেশগুলো থেকে উদ্ভূত সব ধরনের সন্ত্রাসবাদের কর্মকাণ্ডের
নিন্দা জানিয়েছে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থার গুরুত্ব তুলে ধরেছে। ইসলামাবাদ মুতাকির এই মন্তব্যও প্রত্যাখ্যান করেছে যে, সন্ত্রাসবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দেওয়া আফগান অন্তর্বর্তী সরকারের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার দায় থেকে তাকে মুক্ত করতে পারে না।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code