আবারো ভয়ঙ্কর হচ্ছে করোনা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual7 Ad Code

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৬৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৯১৪ জনের নমুনা পরীক্ষায় ৪৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যেখানে গতকাল ছিলো ৩৯৭ জন। শনাক্তের হার ২ দশমিক ৩৭ শতাংশ। যেখানে গতকাল ছিল ২ দশমিক ১০ শতাংশ। সেই তুলনায় আজ করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে।

Manual4 Ad Code

গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৩৭২ জন যেখানে গতকাল ছিলো ২৯৪ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিটি পুরুষ যার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের বাসিন্দা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code