আমতলীতে অবৈধভাবে মজুদ করা সার জব্দ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

মাইনুল ইসলাম রাজু

Manual6 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ এবং আমতলী উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এর যৌথ অভিযানে আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া ২নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যের বাড়ি থেকে ৬২ বাষট্টি বস্তা বিভিন্ন প্রকার সরকারি সার জব্দ করা হয়েছে।

Manual7 Ad Code

জব্দকৃত সার মজনু চৌকিদার (৬০) পিতা মৃত কালু চৌকিদারের বাড়ি এবং তার মুরগির খামার হতে ডিলারশিপ ছাড়া অবৈধ ভাবে মজুদ করা ৬২ বস্তা বিভিন্ন প্রকার সরকারি সার জব্দ করা হয়। জব্দকৃত সারের সরকারি মূল্য ৮০২৫০ (আশি হাজার দুইশত পঞ্চাশ) টাকা।পুলিশ আসার সংবাদ পেয়ে মজনু চৌকিদার ও তার স্ত্রী হেনা আক্তার বুলবুল (হলদিয়া ইউনিয়ন ১,২ ও ৩ নং ওয়ার্ড সংরক্ষিত) মেম্বার পালিয়ে যায়।

Manual1 Ad Code

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ জগলুল হাসান জানান, জব্দকৃত সার আমতলী থানায় নিয়ে আসা হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • আমতলীতে অবৈধভাবে মজুদ করা সার জব্দ
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code