

আমেরিকায় ১০ মিলিয়ন মুসলমান অর্থাৎ ১ কোটি মুসলমান, এর মধ্যে ৭ লক্ষ বাংলাদেশী আমেরিকান আছেন ৷ ৩ হাজার মসজিদ আছে ,প্রতিটি মসজিদকে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র অর্থাৎ নামাজ ও ইসলামী শিক্ষার পাশাপাশি অন্য ধর্মের লোকদের নিকট কোরানে বাণী পৌছানো, আমেরিকার আইন প্রনেতা যেমন কাউন্সিলম্যান, এসেম্বলীম্যান, স্টেট সিনেটর, কংগ্রেসম্যান, ইউ এস সিনেটরের নিকট ইসলামের বাণী পৌছানো ৷মসজিদ এলাকায় ইসলামী বানিজ্য কেন্দ্র গড়ে তোলার আবেদন হল , আমাদের নবী হযরত মোহাম্মদ (সঃ)যৌবনে বৈদেশিক বানিজ্যে জড়িত ছিলেন ৷ তাহার স্ত্রী বিবি খাদিজা(রাঃ) আরবের বড় ব্যবসায়ী ছিলেন ৷ কোরান ও হাদিস সৎ উপায়ে ব্যবসাকে হালাল করেছে ৷ আমেরিকা প্রতি বছর ৩ হাজার ১০০ বিলিয়ন ডলারের আমদানি ও ২ হাজার ৪শত বিলিয়ন ডলারের রপ্তানী করে ৷ মুসলমানরা আমেরিকার ৩৩ কোটি জনগনের চাহিদা অনুযায়ী প্রডাক্ট তৈরী করে আমেরিকায় নিয়ে আসতে পারেন ৷ বাংলাদেশে শ্রমের মূল্য সস্তা, তাই বাংলাদেশী আমেরিকানরা দেশে প্রডাক্ট তেরী করে নিয়ে আসলে ,বাংলাদেশের ৪ কোটি বেকার লোকের কর্ম সংস্হান হবে ৷ অন্য দিকে বিশ্বের ৫৭ টি মুসলিম দেশের ১ শত ৬৮ কোটি মুসলমানের চাহিদা অনুযায়ী আমেরিকান প্রডাক্ট রপ্তানী করলে , আমেরিকার অর্থনীতি চাঙ্গা হবে , আমরাও বানিজ্যের মাধ্যমে উন্নতি করতে পারব ৷ আমেরিকান মুসলিম পলিটিকেল একশন কমিটি (AMPAC) এই ব্যাপারে সহযোগিতা করবে ৷আল্লাহ আমাদের সহায় হউন ৷
হাসান আলী, প্রেসিডেন্ট বারাক ওবামার অনারারী কিচেন কেবিনেট মেম্বার(সাবেক), আমেরিকান মুসলিম পলিটিকেল একশন কমিটির(AMPAC) আহবায়ক ৷