আরাফাত ক্যামিকেল ওয়ার্কস’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

কুলিয়ারচর, (কিশোরগঞ্জ):

Manual1 Ad Code

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আরাফাত ক্যামিকেল ওয়ার্কস (বস্ কয়েল) এর উদ্যোগে গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে আরাফত ক্যামিকেল ওয়ার্কস এর চেয়ারম্যান মোঃ ফজলুর রহমানের গ্রামের বাড়ী উপজেলার ফরিদপুরে শীতের কম্বল বিতরণ করেন আরাফত ক্যামিকেল ওয়ার্কস এর ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন আরাফাত ও পরিচালক মিসেস নিলা বেগম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আমান উল্লাহ, ফরিদপুর মাজার পরিচালনা ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক তারেক আজিজ খান ইকবাল, যুগ্ন-সাধারণ সম্পাদক সাধক আজিজুর রহমান মাসউদ শাহ, বিশিষ্ট সমাজ সেবক মোবারক হোসেন, মোঃ খলিলুর রহমান খন্দকার, মোঃ সাইফুল ইসলাম সবুজ (মেম্বার) ও রহমত আলী (সাবেক মেম্বার) প্রমূখ। এ সময় গরীব অসহায় নারী পুরুষের মাঝে পাঁচশত কম্বল বিতরণ করা হয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code