আলোকিত মতলব’র দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

মতলব উত্তর (চাঁদপুর):
মতলব উত্তরে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত মতলবের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ মাঠে বর্ণাঢ্য এ আয়োজন করে আলোকিত মতলব।
আলোকিত মতলব এর এডমিন সোহাগ মৃধার সভাপতিত্বে ও এডমিন তানজিল আহমেদের সঞ্চালনয় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর মোহাম্মদ।
তিনি বলেন, যুবসমাজই পারবে অসচেতনতার অন্ধকার জনপথ থেকে আলোমুখী করাতে। আমাদেরও আশা বাংলার প্রতিটা গ্রাম, মহল্লায়, ইউনিয়ন, শহর-বন্দরে এভাবেই যুবশক্তির সংগঠন গড়ে উঠুক। কেননা, মাদকের নীল ছোবল থেকে যুবসমাজকে বাঁচাতে হলে বড়দের এগিয়ে আসতে হবে।
নতুন প্রজন্ম গড়তে উঠতি বয়সের যুবকদেরকে সামাজিক কাজে অংশগ্রহণ নিশ্চিত করাতে হবে। তরুনদের সঠিক তদারকির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সম্পদে পরিণত করতে হবে। তাহলেই আমাদের সোনার বাংলার চারপাশ ভরে উঠবে ভালবাসায়। যেমনটি এ সংগঠনটি করে চলেছে বিনা স্বার্থে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবক শহিদুল দেওয়ান, আব্বাছ খান, আবু মুসা, এবায়দুল বেপারী।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code