ইউক্রেন আক্রমণের গুঞ্জন নিয়ে মুখ খুললো রাশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ রাশিয়া বড় আকারের সেনা নিয়ে ইউক্রেনে আক্রমণ চালাতে পারে বলে খবর প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। ওয়াশিংটন পোস্টের মতে, এই সেনার সংখ্যা হতে পারে এক লাখ ৭৫ হাজার। এই খবরের প্রেক্ষিতে মুখ খুলেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।

Manual1 Ad Code

শনিবার (৪ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বিশেষ অপারেশনের মাধ্যমে ইউক্রেনের আশেপাশের পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তারা রাশিয়ার ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code