ইতালিতে কমিউনিটি অ্যাওয়ার্ড পেলেন যারা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

সফল ব্যক্তি ও ব্যবসায়ীদের ইতালিতে প্রথম বাংলা কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। সম্প্রতি রোমের প্রেনেসতিনা সান লিয়নের হল রুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কমিউনিটি নেতাদের সম্মানিত করে ‘ইতালি-বাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতি’।

Manual5 Ad Code

ইতালিতে প্রায় দুই লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। সেই সুবাদে গত ৩০ বছর ধরে ইতালিতে বাংলাদেশিদের মধ্যে সেবামূলক কাজ, সফল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ সৃষ্টির লক্ষ্যে গত এক বছর ধরে সমগ্র ইতালিতে কাজ করেছেন ‘ইতালি-বাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতি’। এরই ধারাবাহিকতায় ২৮ও ২৯ ডিসেম্বর প্রথমবারের মতো কমিউনিটি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

এতে সমগ্র ইতালি থেকে শতাধিক বাংলাদেশি সংগঠন, সফল ব্যক্তি ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন কাজের অবদানের জন্য সফল ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যারা অ্যাওয়ার্ড গ্রহণ করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ইতালিতে বাংলাদেশি হোটেল ব্যবসায়িক মনোয়ার ক্লার্ক, ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক (১৭টি) আবুল কালাম আজাদ, সংস্কৃতি ও শিক্ষা পৃষ্ঠপোষক সফল ব্যবসায়িক শাইখ আহামদ।

এ ছাড়া কবি মাহফুজ রানা, মোবারক হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব ও হোটেল ব্যবসায়িক জাহাঙ্গীর আলম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রজন্ম, পাদোভার বাংলাদেশি কাউন্সিলর শাহ মো. সেলিম, মিলানের প্রতিষ্ঠিত ব্যবসায়িক হাবিল খান, মিলানের সংগঠক সভাপতি হাসিবুল আলম সেলিম, মহিলা সমিতি ইতালি, সামিজিক সংগঠন ধূঁমকেতু ভেনিস বাংলা স্কুল, এিভেজো বাংলা স্কুল, ইতালি বাংলা প্রেস ক্লাবসহ আঞ্চলিক ও ব্যবসায়িক সংগঠনকে
সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Manual7 Ad Code

 

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইতালির বিখ্যাত সামাজিক সংগঠন ধূঁমকেতুর কর্ণধার নূরে আলম সিদ্দিকী বাচ্চু। সম্মেলনে ইতালির বাংলাদেশি শতাধিক সংগঠন যোগ দেন। এটি ছিল সম্পূর্ণ অরাজনৈতিক সম্মেলন। পরে আয়োজক কমিটির পক্ষ হতে সকল উপস্থিতিকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়।

Manual6 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code