ইতালিতে জার্মানির ৬ পর্যটক নিহত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

ইতালিতে সন্দেহভাজন মাতাল এক চালকের গাড়ি চাপায় জার্মানির ছয় পর্যটক নিহত হয়েছে।

 

Manual8 Ad Code

রোববার ইতালির উত্তরাঞ্চলীয় সাউথ টিরোলের ছোট শহর লুটাকে একদল লোকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় সন্দেহভাজন ওই ব্যক্তি, পুলিশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Manual8 Ad Code

এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছে। তাদের মধ্যে কারও কারও আঘাত গুরুতর বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র।

ওই গাড়ির মাতাল চালককে গ্রেপ্তার করা হয়েছে।

হতাহত ওই পর্যটকরা সবাই বয়সে তরুণ। তারা লুটাকের এক রাস্তায় একটি বাসের পাশে দাঁড়িয়ে ছিলেন বলে জানিয়েছেন পুলিশের ওই মুখপাত্র।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code