ইমরান খান এখন ১৫০ মামলায় অভিযুক্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ আনা হচ্ছে। সর্বশেষ পাকিস্তানের সেনা সদরে হামলার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাকে। এর আগে ইমরান খানের গ্রেফতারকে কেন্দ্র করে পাকিস্তানে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিভিন্ন সরকারি স্থাপনায় চালানো হয় হামলা। বিশেষ করে ৯ মে পাকিস্তানের সেনা সদরে হামলা করা হয়।

Manual3 Ad Code

এরপর কঠোর অবস্থানে যায় পাকিস্তান সরকার। ইমরানের নেতাকর্মীদের ওপর ব্যাপক ধরপাকড় চালানো হয়। যদিও পাকিস্তানের সর্বোচ্চ আদালতের নির্দেশনায় ইমরান খান মুক্ত হয়েছিলেন।

এ বিষয়ে ইমরান খান বলেন, আরও ছয়টি নতুন মামলায় আমাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন ভুয়া মামলায় জামিন পেতে এক আদালত থেকে অন্য আদালতে যেতে হচ্ছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code