ঈদের পোশাক পেল অর্ধশতাধিক শিশু

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

সংবাদদাতা বরিশাল :: ভোলায় ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ)।

বুধবার দুপুরে শহরের পুলিশ লাইন মোড়ে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার কার্যলয়ে প্রায় অর্ধশতাধিক শিশুদের এ পোশাক বিতরণ করা হয়।

Manual5 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আখতার হোসেন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, এনসিটিএফ জেলা কমিটির সভাপতি জান্নাতুল ফেরদৌউস মিম, সাধারণ সম্পাদক মো. সাকিল, জেলা ভলান্টিয়ার প্রিন্স সাদ্দাম, এনসিটিএফ সদস্য প্রিন্স, বাবু, ইব্রাহিম, আশিক, আকাশ, সৌরভ, অনুরাধাসহ এনসিটিএফের সদস্যরা।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code