উচ্ছেদে সন্তষ্টির হাসি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

এমএ বশার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
উচ্ছেদ করা হয়েছে পটুয়াখালীর বাউফল পৌর সদরের পাবলিক মাঠ (খেলার মাঠ)
সংলগ্ন অস্থায়ী টিনসেট বাজার ঘর। আজ বুধবার সকালে থানা পুলিশের
সহোযোগিতায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ঘরটি ভেঙ্গে দেয়।
স্থানীয় ও উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর
সদরের বাজার সংস্কারের সময় পাবলিক মাঠ সংলগ্ন সরকারি জমিতে কেনাকাটার
জন্য অস্থায়ীভাবে টিনসেট ঘরটি নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ। কিন্তু বাজার
সংস্কার কাজের শেষেও ঘড়টি ভেঙ্গে না নেওয়ায় সন্ধ্যার পরে নিয়মিত তাসসহ
বিভিন্ন অনৈতিক কাজের আড্ডা বসত সেখানে। ব্যাবহৃত হতো গোয়ালঘর হিসেবেও।
এসব নিয়ে সংবাদ মাধ্যমসহ উপজেলা পরিষদের মাসিক সভায়ও আলোচনা হয়
একাধিকবার। এবার উচ্ছেদ হওয়ায় খেলোয়ারসহ স্থানীয়দের মুখে দেখা যায়
সন্তষ্টির হাসি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে ও সহকারি কমিশনার (ভূমি) মো.
সাইফুল ইসলাম বারী উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code