উমর আকমলকে পাকিস্তান দলে ফেরানোর দাবি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক :: কোচ ডেভ হোয়াটমোর পাকিস্তান ছাড়ার আগে বলে গিয়েছিলেন, তার চোখে দলের সবচেয়ে প্রতিভাধর ব্যাটসম্যান উমর আকমল। একটা সময় নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে দলে অপরিহার্য সদস্যই হয়ে গিয়েছিলেন। অফফর্ম আর মাঠের বাইরের কয়েক কাণ্ডে সেই আকমলই পরে হয়ে পড়েন অপাংক্তেয়।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। সর্বশেষ পাকিস্তানের হয়ে উমর আকমল খেলেছিলেন ২০১৭ সালের জানুয়ারিতে। এরপর থেকে কোনো ফরমেটেই দেখা যায়নি তাকে। তবে ২৮ বছর বয়সেই হারিয়ে যাওয়াদের কাতারে চলে গেলেন ডানহাতি এই ব্যাটসম্যান?

Manual2 Ad Code

পাকিস্তানি সমর্থকদের আশার খবর হলো, সেই উমর আকমল আবারও আলোচনায় এসেছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে আলো ছড়িয়ে। শুক্রবার রাতে দুবাইয়ে কোয়েটা গ্ল্যাডিয়টর্সের হয়ে ম্যাচ জেতানো এক ইনিংস খেলেছেন তিনি।

Manual3 Ad Code

৫০ বলে ৭ বাউন্ডারি আর ৩ ছক্কায় হার না মানা ৭০ রানের ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন উমর আকমল। যে পথে অনেকটা সময় তার সঙ্গী ছিলেন অধিনায়ক সরফরাজ আহমেদও। ৩৭ রান করে সরফরাজ সাজঘরে ফেরার পর বাকি দায়িত্বটা একাই পালন করেছেন আকমল।

পিএসএলে কোয়েটার অধিনায়ক সরফরাজ, তিনি আবার জাতীয় দলেও পাকিস্তানের অধিনায়ক। এই সরফরাজ যখন আকমলের ফেরার বিষয়ে ইতিবাচক মন্তব্য করেন, তখন তো আশার আলো দেখতেই পারেন এই ব্যাটসম্যান।

Manual4 Ad Code

ম্যাচের পর সরফরাজ বলেন, ‘উমর একজন প্রতিভাবান খেলোয়াড়। দলের জন্য সে অবদান রাখতে পারে। যদি এভাবে খেলে যায়, আমি নিশ্চিত সে দলে ফিরবে।’

সরফরাজ অবশ্য এটুকুতেই থেমেছেন। পাকিস্তানের কিংবদন্তি অফস্পিনার সাকলাইন মুশতাক আরও এক ধাপ এগিয়ে। সাকলাইনের মতে, এই উমর আকমলকে আসন্ন বিশ্বকাপেই দরকার পড়বে পাকিস্তানের।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code