একই মঞ্চে মোদি-মমতা!

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

রাজনৈতিক বিরোধ থাকলেও সরকারি সফরের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে একই মঞ্চে দেখা যেতে পারে। এমন সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সরকারি সচিবালয় সূত্রের বরাত দিয়ে এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, ১১ জানুয়ারি শনিবার দুদিনের কলকাতা সফরে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সাথে বৈঠকের কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পাশাপাশি, সরকারি অনুষ্ঠানগুলোতে দুজনের মঞ্চ ভাগের সম্ভাবনাও কথাও জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমটি। এদিকে কলকাতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র আগমনকে কেন্দ্র করে ‘গো ব্যাক’ প্ল্যাকার্ড দেখানোর কর্মসূচি নিয়েছে কলকাতার কয়েকটি সংগঠন। জানা গেছে, বিমানবন্দর এবং কলকাতার রাজভবন এলাকায় পালন হবে এই কর্মসূচি।

Manual7 Ad Code

উল্লেখ্য, ভারতের বিতর্কিত নাগরিকত্ব বিল পাসের ঘটনায় বিভিন্ন রাজ্যের মত কলকাতাতেও চলছে আন্দোলন। আর এই অস্থিরতার মধ্যে রাজ্যটি সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code