এবার বাংলা ভার্সনে হোয়াটসঅ্যাপ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে ব্যবহারকারীদের জন্য। প্রযুক্তি বাজারে নিজেদের অবস্থান পোক্ত করতে নিজেদের আরও বেশি আপডেট করতেই ব্যস্ত প্রতিষ্ঠানটি। এবার তারই ধারাবাহিকতায় ভাষা পরিবর্তনের সুযোগ করে দিল হোয়াটসঅ্যাপ। প্রথমে ফেসবুক এ সুবিধা চালু করলেও এবার হোয়াটসঅ্যাপেও সেই সুবিধা পাবেন ব্যবহারকারীরা। দুটি উপায়ে ভাষা পরিবর্তন করতে পারবেন। প্রথমটি হলো পুরো স্মার্টফোনের ভাষা পরিবর্তন করে এবং দ্বিতীয়টি কেবলমাত্র হোয়াটসঅ্যাপের ভাষা পরিবর্তন করে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন-

Manual7 Ad Code

>পুরো স্মার্টফোনের ভাষা পরিবর্তন করতে হলে প্রথমে অ্যান্ড্রোয়েট ফোনের Settings ওপেন করুন? System > Language & input ? Languages। Add a language-এ ট্যাপ করে আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন।

আইফোনের ক্ষেত্রে প্রথমে আইফোনের Settings-এ যান >General ? Language & Region ? iPhone Language। পছন্দসই ভাষাটি চয়ন করুন এবং Change to (language)-এ ট্যাপ করুন।

শুধুমাত্র হোয়াটসঅ্যাপের ভাষা পরিবর্তন করে

Manual7 Ad Code

>WhatsApp Settings ওপেন করুন। > Chats-এ ট্যাপ করুন? App Language >পছন্দসই ভাষা সিলেক্ট করুন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code