এমপি হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

বীর মুক্তিযোদ্ধা, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য হাবিবুর রহমান মোল্লা-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual2 Ad Code

জনপ্রিয় এই নেতার মৃত্যুতে এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, রাজনীতি ও জনগণের কল্যাণে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

Manual3 Ad Code

প্রধানমন্ত্রী এ সময় তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হলে গত ৭ এপ্রিল তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় এমপি হাবিবুর রহমান মোল্লাকে। অবস্থার অবনতি হলে সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর অবশেষে আজ বুধবার সকাল ৯ টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৮ বছর বয়সী এই সংসদ সদস্য। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code