করোনায় ‘ধুঁকছে’ ভারত, ১০ দিনে আক্রান্ত ২ লক্ষাধিক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

প্রাণঘাতী করোনা ভাইরাসে ভারতে প্রতিনিয়ত আক্রান্তের রেকর্ড ভাঙছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ হাজার ৭০১ জন আক্রান্ত হয়েছে। যা একদিনে আক্রান্তের নতুন রেকর্ড। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭৮ হাজারে দাঁড়ালো।

Manual1 Ad Code

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ দিনে দেশটিতে করোনায় ২ লাখের বেশি জন আক্রান্ত হয়েছে।

এছাড়া রবিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত একদিনে করোনায় আরও ৫০০ জনের মৃত্যু হয়েছে। এতে দেশজুড়ে মোট মৃতের সংখ্যা ২৩ হাজার ১৭৪ জনে দাঁড়ালো। পাশাপাশি এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন সাড়ে ৫ লাখ মানুষ।

 

Manual1 Ad Code

দেশটিতে করোনা আক্রান্তে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এ রাজ্যেই আক্রান্ত আড়াই লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১০ হাজার ২৮৯ জনের। এছাড়া তামিল নাড়ু ও দিল্লিতে আক্রান্ত লক্ষাধিক।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code