করোনা ঠেকাতে চীনে নামতে দিচ্ছে না আমেরিকার ফ্লাইট

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ আমেরিকা থেকে আসা দুই ডজনের বেশি বিমানকে চীনে নামতে না দেয়ার নির্দেশ দিয়েছে বেইজিং সরকার। পাশাপাশি আমেরিকাকেও চীনের ফ্লাইট স্থগিতের নির্দেশের আহ্বান জানিয়েছে চীন। আমেরিকায় করোনার উচ্চমাত্রার সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নিলো চীন।

Manual6 Ad Code

এবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান, ডিসেম্বরের শেষের দিকে চীনে আসা ফ্লাইটে কিছু যাত্রীর করোনা পজিটিভ হওয়ায় চীন ফ্লাইট বাতিলের আদেশ দেয়।

Manual7 Ad Code

মঙ্গলবার (১১ জানুয়ারি) চীনের বেসামরিক বিমান প্রশাসন আমেরিকা থেকে আসা ২২টি ফ্লাইটের অবতরণ বাতিল করে দেয়। মার্কিন ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, তারা শুক্রবার ডেট্রয়েট থেকে সাংহাই যাওয়ার বেশ কয়েকটি  ফ্লাইট বাতিল করেছে।

চীনের বেসামরিক বিমান প্রশাসন বলেছে, তারা ডেল্টা এয়ারলাইন্সের সিয়াটেল থেকে সাংহাই যাওয়ার আরও দুটি ফ্লাইট বাতিল করবে। এছাড়া, সামনের সপ্তাহে ডেট্রয়েট থেকে সাংহাই যাওয়ার ছয়টি ফ্লাইট বাতিল করবে। সব মিলিয়ে এই এয়ারলাইন্সের মোট দশটি ফ্লাইট বাতিল হচ্ছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code