করোনা: বিশ্বে মৃত্যু ছাড়ালো আড়াই লাখ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৩৯৬ জনে দাঁড়িয়েছে।আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৪৫ হাজার ৫৩৯ জন। সেইসঙ্গে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ৯৫ হাজার ৫৯ জন।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই রিপোর্ট লেখা পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ লাখ ১২ হাজার ৮৩৫ জন। মারা গেছে ৬৯ হাজার ৯২১ জন।

মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৩৮ জন ও মৃত্যু ২৯ হাজার ৭৯ জনের।

Manual8 Ad Code

করোনায় বিপর্যস্ত আরেক দেশ স্পেন। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত প্রায় আড়াই লাখ, মৃত্যু হয়েছে ২৫ হাজার ৪২৮ জনের।

Manual3 Ad Code

এদিকে যুক্তরাজ্যেও মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ১ লাখ ৯০ হাজারের বেশি।

এছাড়া করোনায় বিপর্যস্ত আরেক দেশ ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার, মারা গেছে ২৫ হাজার ২০১ জন।

ইউরোপের বিভিন্ন দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমলেও বর্তমানে রাশিয়ায় হূ হূ করছে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা দেড় লাখের কাছাকাছি। মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৬ জনের।

এদিকে জার্মানি বলছে, তারা করোনা পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ১৫২ জন। মারা গেছে ৬ হাজার ৯৯৩ জন।

Manual2 Ad Code

এছাড়া ব্রাজিল, তুরস্কে করোনায় আক্রান্তের সংখ্যা লাখের উপর।

Manual5 Ad Code

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এর পর একে একে বিশ্বের ১৮৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

তবে আশার খবর, বিশ্বের অনেক দেশে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে। ওয়াল্ডওমিটার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code