কুষ্টিয়া কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া :

Manual2 Ad Code

কুষ্টিয়া পৌরসভার আয়োজনে কন্যা শিশু দিবস-২০১৯ পালন উপলক্ষে র‌্যালী করা হয়েছে। বাংলাদেশ সরকার এডিবি এবং ও এফআইডি সহায়তাপুষ্ট “(তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর) প্রকল্পভূক্ত পৌরসভা সমূহের জেন্ডার এ্যাকশন প্লানের আওতায় সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে কন্যা শিশু দিবস উপলক্ষে এই আয়োজন। মঙ্গলবার সকালে পৌরসভার বিজয় উল্লাস চত্তর হতে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌরসভায় এসে শেষ হয় । এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল অব মেয়র-১ মতিয়ার রহমান মজনু।
শিশু কন্যা দিবস উপলক্ষ্যে মতিয়ার রহমান মজনু বলেন, নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে দেবে বিশ^ কর্মে নতুন মাত্রা। এছাড়াও অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান। নারী ক্ষমতায়ন মানবতার উন্নয়ন। তিনি আরো বলেন, পুত্র এবং কন্যা উভয়েই আপনার সন্তান, তাদের মাঝে ভেদাভেদ দূর করতে হবে। এছাড়াও নারী-পুরুষ এক অপরের পরিপূরক।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর পরিষদের প্যানেল অব মেয়র-৩ পারভীন হোসেন, কাউন্সিলর বদরুল ইসলাম, শাহানাজ সুলতানা বনি, পৌরসভার সচিব কামাল উদ্দিন, সহকারী প্রকৌশলী ওয়াহেদুর রহমান, সহকারী প্রকৌশলী আবুল কাশেম বস্তি উন্নয়ন কর্মকর্তা একেএম মঞ্জুরুল ইসলাম সহ পৌরসভা ও পৌরসভায় পরিচালিত বিভিন্ন প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code