কুয়েতে শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

কুয়েতে শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, ফাহাহিল মহানগর শ্রমিক লীগের সভাপতি আব্দুল আলিম খান। সঞ্চালনা করেন, ফাহাহিল মহানগর শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি ফজলুল হক কিরন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ কুয়েত রাজ্য শাখার সভাপতি কামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন- সাধারণ সম্পাদক প্রকৌশলী গোলাম মাওলা ফারুক এবং সহ-সভাপতি রহিম উদ্দিন ভুঁইয়া।

শ্রমিক লীগ কুয়েত রাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন, ফাহাহিল আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম, ফাহাহিল আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ সবুজ, ফাহাহিল যুব লীগের সভাপতি শাহাদাত হোসেন বিক্রমপুরী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ কুয়েতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সম্মেলনে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভাপতি হিসেবে মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক হিসেবে আলী আজগর নির্বাচিত হন।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

বক্তারা বলেন, প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু বর্তমানে কুয়েতে শ্রমিকরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এজন্য প্রবাসী শ্রমিকদের অধিকার ও ন্যায্য পাওনা আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

Manual7 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code