কুয়েত প্রত্যাগতদের মিলনমেলায় গান গাইলেন কোনাল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

বাংলাদেশ-কুয়েত বন্ধুত্ব দীর্ঘজীবী হোক’ এই স্লোগানকে সামনে রেখে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কুয়েত ফেরাদের মিলনমেলা।পূর্বাচল সিটির সী-শেল পার্কে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই মিলনমেলা। এতে গান গেয়ে মাতিয়েছেন চ্যানেল আই সেরাকন্ঠ ও কুয়েত প্রত্যাগত সোমনুর মনির কোনাল। এ সময় উপস্থিত সবাই এক মূহুর্তের জন্য কুয়েতের সেই প্রবাস জীবনে ফিরে যান।

Manual8 Ad Code

মিলনমেলার আহ্বায়ক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব মনির হোসেন মন্টু।

Manual1 Ad Code

 

আলোচনা সভায় বক্তারা কুয়েতে দীর্ঘ প্রবাস জীবনের স্মৃতি তুলে ধরেন। কুয়েত ও দেশে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা পুরস্কার প্রদান করা হয় বেশ কয়েকজনকে।

Manual4 Ad Code

সম্মাননাপ্রাপ্তরা হলেন মো. সেলিম রেজা, গাজী হাফিজুর রহমান লিকু, আবুল কাসেম, মনিরুল ইসলাম, কবির হোসেন, নাসিমা লুৎফুর, সোমনুর মনির কোনাল, মমিন চৌধুরী, সাব্বির আহমেদ সুবীর, আবদুস সামাদ বেপারী।

মিলনমেলায় সাংবাদিক সাব্বির আহমেদ সুবীর সম্পাদিত কুয়েতের ইতিহাস ঐতিহ্য ও প্রত্যাগতদের ছবি সম্বলিত একটি রঙিন ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। র‌্যাফেল ড্র ও বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্য দিয়ে শেষ হয় এই মিলনমেলা। এতে কুয়েত প্রত্যাগত ৬ শতাধিক পরিবার অংশগ্রহণ করেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code