গাইবান্ধা-৩ আসনের এমপি ডা. ইউনুস আলী মারা গেছেন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

গাইবান্ধা :
গাইবান্ধা-৩ (সাদুলাপুর-পলাশবাড়ী) আসনের ক্ষমতাসীন দলের এমপি ডা. ইউনুস আলী সরকার অসুস্থজনিত কারণে মারা গেছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করে সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাদুল্যাপুর উপজেলা পরিষদর চেয়ারম্যান শাহারিয়া খাঁন বিপ্লব বলেন,ডা. ইউনুস আলী সরকার দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ শারীরিক বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডা.ইউনুস আলী সরকার ক্ষমতাসীন আওয়ামীলীগের গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের টানা দুইবারের এমপি। তিনি সাদুল্যাপুর উপজেলা আ’লীগের সভাপতি ছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদিকে বিপুল ভোটে পরাজিত করে এমপি নির্বাচিত হন তিনি।

Manual4 Ad Code

ডা. ইউনুস আলী সরকার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রামের বাসিন্দা। পেশায় চিকিৎসক ডা. ইইউনুস আলী ঢাকার মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে এনেসথিওলজিল্ট হিসেবে খন্ডকালীন কর্মরত ছিলেন।

এদিকে, ডা. ইউনুস আলীর মৃত্যুতে সাদুল্যাপুর ও পলাশবাড়ীর দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মহলের শোকের ছায়া নেমে এসেছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code