গাজীপুরে ফ্যান কারখানার আগুনে নিহত ১০

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

গাজীপুর, ১৫ ডিসেম্বর – গাজীপুরের সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশোরিতা এলাকায় আজ রোববার সন্ধ্যায় একটি বৈদ্যুতিক ফ্যান তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে শ্রমিকরা এদিক-সেদিক ছুটতে শুরু করেন। কিছু বুঝে ওঠার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কেউ কেউ বের হতে পারলেও অনেকেই ভেতরে আটকা পড়েন।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার কেশোরিতা এলাকায় লাক্সারি ফ্যান তৈরির কারখানার তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। এর মধ্যে কারখানার ১০ জন শ্রমিক নিহত হয়েছেন।

মামুনুর রশিদ আরও বলেন, ভেতরে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও নিহতদের পরিচয় জানা যায়নি।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code