গ্রেফতার যুবলীগ নেতাকে ব্যারাকে আপ্যায়ন: কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ ক্লোজ

লেখক: Shiuly
প্রকাশ: ৮ মাস আগে

Manual6 Ad Code

মাইনুল ইসলাম রাজু

গ্রেফতারকৃত পৌর যুবলীগ সভাপতি অ্যাডঃ আরিফ উল হাসান আরিফকে আদালতের কোর্ট পুলিশের ব্যারাকে আপ্যায়নের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শকসহ ছয় পুলিশ সদস্য ক্লোজ করা হয়েছে।

Manual7 Ad Code

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাদের ক্লোজ করা হলেও বিষয়টি মঙ্গলবার দুপুরে প্রকাশ পায়। এদের মধ্যে পাঁচজনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে আর পরিদর্শক বশির আলমকে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে এই ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করা হয়েছে।

Manual8 Ad Code

আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ ব্যারাকে পুলিশের বিছানায় বসে সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার হওয়া আমতলী পৌর যুবলীগের সভাপতি অ্যাডঃ আরিফ-উল হাসানকে ভাত খাওয়ানোর একটি ভিডিও ফুটেজ দিয়ে বিভিন্ন বে-সরকারি স্যাটেলাইট টেলিভিশনে সংবাদ প্রকাশ করে।

Manual5 Ad Code

প্রকাশিত ওই ভিডিওতে যুবলীগ নেতা আরিফ-উল হাসানের সঙ্গে পুলিশ ব্যারাকের মধ্যে দুই নারী, দুই পুরুষ এবং এক শিশুকে দেখা গেছে। ভিডিওতে তাদের সঙ্গে ব্যারাকে উপস্থিত থাকতে দেখা যায় আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক বশির আলমকেও।

প্রতিবেদন প্রকাশের পর আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কোর্ট পরিদর্শক বশির আলমসহ ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

Manual4 Ad Code

বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ আল- মামুন শিকদার বলেন, ঘটনাটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী ঘটনার দিন আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্তব্যরত সব পুলিশ সদস্যকে শাস্তিমূলক প্রত্যাহার করা হয়েছে। ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • গ্রেফতার যুবলীগ নেতাকে ব্যারাকে আপ্যায়ন: কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ ক্লোজ
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code