চাল কল মালিক সমিতির কমিটি গঠন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

রফিকুল আলম,ধুনট (বগুড়া)
বগুড়ার ধুনট উপজেলায় রেজাউল ইসলাম রেজাকে সভাপতি ও সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং চাউল কল মালিক সমিতি ধুনট শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

Manual6 Ad Code

বুধবার দুপুর ২টার দিকে পৌর এলাকার সিয়াম চাউল কলের চাতালে উক্ত কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা চাউল কল মালিক সমিতির সাবেক সভাপতি আলিমুদ্দিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল হক।

Manual5 Ad Code

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক দুদু, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আশেকুর রশিদ হেলাল ও মেসার্স যুথী অটো রাইচ মিলের স্বত্ত্বাধিকারী হায়দার আলী হিন্দোল প্রমুখ।

আলোচনা সভা শেষে চাউল কল মালিকদের সর্বসম্মতিক্রমে মোজাহার আলী চাউল কলের স্বত্তাধিকারী রেজাউল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হোন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মেসার্স হামিদ রাইস মিলের স্বত্তাধিকারী সাইদুর রহমান ও মেসার্স সজিব চাউল কলের স্বত্তাধিকারী আবুল কালাম প্রতিদ্বন্দ্বিতা করেন। গোপন ব্যালটে ৩৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ২৭ ভোট পেয়ে সাইদুর রহমান সংগঠনের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code