চিকিৎসকদের গবেষণায় মনোনিবেশ করার আহ্বান প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ দেশের চিকিৎসকদেরকে গবেষণায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual6 Ad Code

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

Manual2 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, আমাদের চিকিৎসকরা রোগী নিয়ে ব্যস্ত থাকেন।  কিছুটা সময় যদি আপনারা ব্যয় করেন, গবেষণায় নজর দেন, আমাদের দেশের আবহাওয়া-জলবায়ু, এদেশের মানুষের কী কী ধরনের রোগ দেখা দেয়, প্রতিরোধ শক্তি কীভাবে বাড়ানো যায়, সেটি কিন্তু তাহলে ব্যবস্থা নেওয়া যায়।

তিনি বলেন, আমাদের দেশের বেশিরভাগ রোগী কিন্তু পেটের সমস্যায় ভুগত। ইতোমধ্যে আমরা কিন্তু গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট করে দিয়েছি।  ইএনটি ইন্সটিটিউট, আই ইন্সটিটিউট, সব ধরণের ইন্সটিটিউট কিন্তু আমরা সরকারে আসার পর থেকে ধাপে ধাপে করে দিয়েছি।

Manual8 Ad Code

এ সময় প্রধানমন্ত্রী ভয় না পেয়ে দেশবাসীকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানান।  তিনি বলেন, দেশবাসীর জন্য আমরা ৩১ কোটি টিকার ব্যবস্থা করেছি।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে বিভাগীয় ৮টি শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code