ছেলে সন্তানের পিতা হলেন পিতৃত্বকালীন ছুটি নেয়া সেই মন্ত্রী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

ছেলে সন্তানের পিতা হলেন পিতৃত্বকালীন ছুটি নেয়া জাপানের পরিবেশ বিষয়ক মন্ত্রী শিনজিরো কইজুমি। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন শিনজিরো কাইজুমি নিজেই। খবর রয়টার্সের।

Manual1 Ad Code

কইজুমি পিতৃত্বকালীন ছুটি নেবেন বলে গতবছর প্রথম ঘোষণা দেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। শিনজিরো কইজুমিকে জাপানের রাজনীতির উদীয়মান তারকা বলে মনে করা হয়। জাপানের জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কইজুমির দ্বিতীয় ছেলে তিনি।

Manual1 Ad Code

 

সন্তান ভূমিষ্ঠের খবর জানাতে গিয়ে জাপানের পরিবেশ বিষয়ক মন্ত্রী শিনজিরো কইজুমি বলেন, পিতা হিসেবে আমি খুশি যে একটি সুস্থ সন্তান জন্ম নিয়েছে। আমি আমার বাবার মত পিতা হতে চাই।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

এদিকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেও দেশটির ছেলেদের পিতৃত্বকালীন ছুটি নেয়ার জন্য উৎসাহ দিচ্ছেন বলে খবর প্রকাশ করেছে জাপানের গণমাধ্যম এনএইচকে ।

প্রসঙ্গত, জাপানে দিন দিন বয়স্ক নাগরিকের সংখ্যা বেড়ে যাওয়া এবং জন্মহার কমে যাওয়া সাম্প্রতিক বছরগুলোতে বড় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জন্মহার বাড়াতে জাপান সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। পিতৃত্বকালীন ছুটি এসবের একটি। গত বছরের শেষ দিকে সরকারি আমলাদের পিতৃত্বকালীন ছুটি দেয়ার নীতি গ্রহণ করে জাপান। কোনো পুরুষের এভাবে পিতৃত্বকালীন ছুটি নেয়ার ঘোষণা দেয়া জাপানে খুব একটা প্রচলিত নয়। আর কোনো মন্ত্রীর এ ছুটি নেয়ার নজির তো নেই-ই। জাপানের হিরোশিমা ও মিইতে এই নিয়ম চালু হওয়ার পর কইজুমি হলেন প্রথম মন্ত্রী যিনি পিতৃত্বাকালীন ছুটি নিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code