‘জলবায়ু ইস্যুতে আওয়ামী লীগ এক কোটি গাছ লাগাবে’

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ এক কোটি গাছের চারা রোপণ কার্যক্রম শুরু করেছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষে এ কাজ করছি। সারাদেশে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত এমন চার কোটি লোককে ইতোমধ্যে সম্পৃক্তও করতে কাজ করেছি।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

Manual7 Ad Code

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২০ ও মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে একযোগে এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় ওই অনুষ্ঠানে। কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code