জাতীয় পার্টিকে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চায় সরকার: জিএম কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ১০ মাস আগে

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

জাতীয় পার্টিকে পরিকল্পিতভাবে কোণঠাসা করে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, জাতীয় পার্টিকে হাত-পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশকে ‘পাতানো ও একতরফা নীলনকশার নির্বাচনের’ দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা জনগণের মধ্যে তৈরি হয়েছে।

Manual5 Ad Code

শনিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে জি এম কাদের বলেন, ‘নির্বাচনের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বাড়াতে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে একদম বাইরে রাখা সমীচীন হবে বলে মনে করি না।’

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ১৪ নভেম্বর জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সিনিয়র নেতাদের সঙ্গে দিনাজপুরে যান নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার কথা থাকলেও এনসিপি ও গণ অধিকার পরিষদের বাধার আশঙ্কার কথা বলে স্থানীয় প্রশাসন পুলিশের সহায়তায় নিরাপত্তা না দিয়ে বরং বৈঠক আয়োজনেই বাধা দেয়।

Manual8 Ad Code

এর আগে ৭ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা জেলার কর্মী সমাবেশে একইভাবে বাধা দেওয়া হয়। ১২ নভেম্বর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধিসভাতেও প্রথমে এনসিপি ও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বাধা আসে, পরে পুলিশ নিরাপত্তা না দিয়ে সমাবেশই বন্ধ করে দেয়।

Manual1 Ad Code

জি এম কাদের অভিযোগ করেন, ১১ অক্টোবর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ কর্মী সমাবেশেও পুলিশ বিনা উসকানিতে অনুষ্ঠান পণ্ড করে দেয়। তার দাবি, জাতীয় পার্টির কর্মসূচি অচল করে দিতে সরকার প্রভাবিত হয়ে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সর্বত্র মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হচ্ছে। এমনকি তার নিজেকেও একাধিক বানোয়াট মামলায় জড়ানো হয়েছে।

তিনি জানান, দোষী সাব্যস্ত না হয়েও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু এবং ঢাকা মহানগর উত্তরের নেতা এ এন এম সেলিম এক বছরের বেশি সময় ধরে মিথ্যা মামলায় কারাগারে রয়েছেন। কোনো মামলায় জামিন পেলেও তাদের আবার নতুন মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে বা অজ্ঞাতপরিচয় আসামির তালিকায় দেখিয়ে পুনরায় আটক রাখা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • জাতীয় পার্টিকে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চায় সরকার: জিএম কাদের
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code