জামায়াতই বিএনপিকে ছেড়ে যাচ্ছে : তথ্যমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট :: বিএনপি জামায়াতকে ছাড়তে চায় না, জামায়াতই বিএনপিকে ছেড়ে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি জামায়াত থেকে আলাদা হয়ে যাচ্ছে গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। কিন্তু ভেতরের খবর হলো জামায়াত বিএনপিকে ছেড়ে চলে যাচ্ছে। অর্থাৎ বিএনপি জামায়াতকে ছাড়তে চায় না।’

Manual3 Ad Code

তথ্যমন্ত্রী বলেন ‘বিএনপি যদি ঘোষণা দিয়ে বলে, আমরা ২০ বছর ধরে যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে সংসার করেছি। এটা আমরা ভুল করেছি। আমাদের এখন উপলব্দি হয়েছে, তাই যুদ্ধাপরাধী দল জামায়াতের সঙ্গে আর থাকব না। এ ঘোষণা দিয়ে যদি বিএনপি জামায়াতকে ত্যাগ করে তাহলে অবশ্যই বিএনপিকে আমরা সধুবাদ জানাব।’

‘কিন্তু আমরা দেখলাম আসলে তা নয়; জামায়াতই বিএনপিকে ছেড়ে চলে যাচ্ছে। এখানে বিএনপিকে সাধুবাদ জানানোর কিছু নেই,’বলেন তথ্যমন্ত্রী।

Manual6 Ad Code

হাছান মাহমুদ বলেন, ‘প্রেম যখন খুব গভীর হয় এবং বিভিন্ন জায়গা থেকে বাধাপ্রাপ্ত হয় তখন প্রেমিক-প্রেমিকা নানা কৌশলের আশ্রয় নেয়। এটা তাদের মধ্যে কৌশলও হতে পারে।’

Manual1 Ad Code

তিনি বলেন, ‘যারা চায়নি বাংলাদেশটা হোক তারা বিএনপির সঙ্গে ঐক্য গড়েছে। শুধু তাই নয়; খালেদা জিয়া আইএসআইর কাছ থেকে অর্থ নিয়েছে। বাংলাদেশে বিএনপির সঙ্গে জামায়াতের ঐক্য। আর বাংলাদেশে জামায়াতের কোনো নেতার বিরুদ্ধে আদালত রায় দিলে পাকিস্তানের পার্লামেন্টে তার প্রতিবাদ হয়। অর্থাৎ তাদের যে ঐক্য সেটা তাদের আদর্শিক ঐক্য। তাই তারা আলাদা হওয়ার কথা বলেও প্রকৃত পক্ষে আলাদা হবে না।’

Manual6 Ad Code

ডাকসুর নির্বাচনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের আবদার করে। তাদের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলও ডাকসু নির্বাচন নিয়ে নানা ধরনের আবদার শুরু করেছে। ডাকসু সৃষ্টি হওয়ার পর থেকে গঠনতন্ত্র অনুযায়ী হলে হলে ভোট হয়েছে। এবারও একইভাবে ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করা হয়। অথচ ছাত্রদল বলছে, হলে হলে নির্বাচন করা যাবে না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code