জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) ফ্রাঙ্কফুর্ট শহরে কর্মী সভার আয়োজন করে এই কমিটি গঠন করা হয়। জার্মানির বিভিন্ন শহর থেকে শত শত নেতাকর্মী এই সমাবেশে যোগ দেন।

 

সভায় সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা মাসুম মিয়াকে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক যথাক্রমে নূরে আলম সিদ্দিকী রুবেল, মোবারক আলী ভূঁইয়া বকুল, রোমান মিয়া, নজরুল ইসলাম খালেদ ও কাজী আব্দুল মওদুদ রণকুকে নির্বাচিত করে ৪৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 

Manual5 Ad Code

জার্মান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাবু জাফর স্বপনের সভাপতিত্বে কর্মী সভা পরিচালনা করেন মাহফুজ ফারুক ও হাকিম টিটু। সভার শুরুতে কোরান তেলাওয়াত করেন হাসান আলী। বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Manual6 Ad Code

 

 

Manual8 Ad Code

সভায় বক্তব্য রাখেন- জার্মান আওয়ামী লীগের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া, মোহাম্মদ সাহাবুদ্দিন, মিজানুর হক খান, মোবারক আলী বকুল, নুরজাহান খান নুরী, মাহফুজ ফারুক, নজরুল ইসলাম খালেদ। বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকি রুবেল। মিউনিখ আওয়ামী লীগের রোমান মিয়া, সেলিম। হ্যামবুর্গ আওয়ামী লীগের কাজী আব্দুল মওদুদ, নর্দান ভেস্ট ফেলেন আওয়ামী লীগের আলমগীর আলী আলম, এমুনুর রহমান মুসা। বেলাল হোসেন, সেন্টু হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ।

Manual5 Ad Code

 

বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর রক্তের ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়। স্বাধীন বাংলাদেশের স্থপতি বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমনই একটি নাম যা যুগ যুগ ধরে মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বক্তারা আরো জানান, ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে জার্মানির বিভিন্ন শহরে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

 

সবশেষে ১ ডিসেম্বর থেকে স্পেনে শুরু হতে যাওয়া জলবায়ু সম্মেলনে শেখ হাসিনাকে সম্বর্ধনা জানাতে মাদ্রিদে মাসুম মিয়ার নেতৃত্বে একটি শক্তিশালী জার্মান আওয়ামী লীগের প্রতিনিধি দল উপস্থিত থাকার সিদ্ধান্ত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code