“জয় বাংলা” জাতীয় স্লোগান সংবিধানে অন্তর্ভুক্তির দাবীতে সমাবেশ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

ঢাকা:
“জয় বাংলা” স্লোগানকে সংবিধানে অন্তর্ভুক্তির দাবীতে রবিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জয় বাংলা পরিষদের উদ্যোগে জয় বাংলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য খোন্দকার রুহুল আমিন-এর সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারন সম্পাদক এডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন “জয় বাংলা”র পক্ষে রিট আবেদনকারী ও আইনজীবী সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক এ্যাডভোকেট ড. বশির আহমেদ।

Manual3 Ad Code

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট ওয়াজি উল্লাহ্, ডেপুটি এটর্নী জেনারেল এ্যাডভোকেট গিয়াস উদ্দীন আহম্মেদ, সাউথ এশিয়ান ল’ইয়ার্স ফোরাম (ঝঅখঋ) সুপ্রীম কোর্ট শাখার সভাপতি এ্যাডভোকেট শাহ আলম ইকবাল, পদ্মা সেতুর আইন উপদেষ্টা এ্যাডভোকেট আব্দুন নূর দুলাল, সুপ্রীম কোর্ট বারের সদস্য এ্যাডভোকেট শামীম সরদার, ব্যারিষ্টার ইমতিয়াজ ফারুক, এ্যাডভোকেট জগলুল কবির, এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, এ্যাডভোকেট এনাম সরকার আনাম, এ্যাডভোকেট রায়হান, এ্যাডভোকেট নাহিদ, এ্যাডভোকেট আকমল হোসেন হিমেল, ব্যারিষ্টার ফারহান ফাহিম, রাকিব আহম্মেদ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ, দপ্তর সম্পাদক জাকারিয়া হাবিব, ঢাকা মহানগর দক্ষিনের সহ-সভাপতি সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম আলমগীর হোসেন প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন এ্যাডভোকেট হাবিবুর রহমান, এ্যাডভোকেট মাহবুবুর রহমান, এ্যাডভোকেট বিকাশ চন্দ্র দাস, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন স্বপন, উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, চৌধুরী ব্রেলভীর আহম্মেদ সহ অন্যান্য আইনজীবীগন, জয় বাংলা পরিষদের সদস্যবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়ে জয় বাংলা ছিল মুক্তিযোদ্ধাদের চেতনা, প্রেরনা, ও আদর্শের স্লোগান। বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশের মুক্তিকামী মানুষ জয় বাংলা স্লোগানে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরে। ৩০লক্ষ শহীদের তাজা রক্ত ও ত্যাগের মাধ্যমে অর্জন করে স্বাধীনতা। তাই “জয় বাংলা” স্লোগান বাংলাদেশের মানুষের চেতনা, স্বাধীনতা, আশা-আকাঙ্খা ও আদর্শের মূর্ত প্রতীক। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মুক্তিকামী বাঙ্গালী “জয় বাংলা” স্লোগান দিয়ে বিজয় উল্লাস করেছিলো। কিন্তু কালের প্রেক্ষাপটে জয় বাংলা স্লোগান আমাদের মাঝ থেকে হারিয়ে যেতে বসেছিল।

Manual3 Ad Code

নতুন প্রজন্মের কাছে “জয় বাংলা”র চেতনা পুনঃজীবীত করার লক্ষে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে ২০১৭ সালের ৪ঠা ডিসেম্বর সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক ড. বশির আহমেদ বাদী হয়ে একটি রিট মোকদ্দমা দায়ের করেন। দীর্ঘদিনের শুনানী শেষে গত ১০ ডিসেম্বর/২০১৯ মঙ্গলবার আদালত জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে ১৬ ডিসেম্বর/২০১৯ বিজয় দিবস সহ সর্বস্তরে পালন করার মৌখিক নির্দেশ প্রদান করেন এবং আগামী ১৪ জানুয়ারী/২০২০ মঙ্গলবার এই মামলার চূড়ান্ত শুনানি ধার্য করেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code