ঝুঁকিতে হলিউড

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: হলিউডে চিত্রনাট্যকারদের চলমান ধর্মঘটে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন অভিনয়শিল্পীরা। শিল্পীদের চুক্তির মেয়াদ হওয়ার পর বুধবার রাতে শেষ মুহূর্তের আলোচনায় কোনো সুরাহা না আসায় হলিউডের অভিনয়শিল্পীরা আজ সোমবার সকাল থেকে আবার ধর্মঘটে যোগ দেবেন বলে খবর বিবিসির।

Manual8 Ad Code

হলিউডের অভিনেতা ইউনিয়নের নাম -স্ক্রিন অ্যাক্টরস গিল্ড। প্রায় এক লাখ ৬০,০০০ অভিনেতা সংগঠনটির সঙ্গে যুক্ত। বেতন বৃদ্ধির পাশাপাশি অনলাইন স্ট্রিমিং সার্ভিসগুলো থেকে অভিনেতাদের বেশি টাকা দিতে হবে বলে দাবি তাদের। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং কম্পিউটারে তৈরি মুখ এবং কণ্ঠ অভিনেতাদের প্রতিস্থাপনের জন্য ব্যবহার না করার দাবিও আছে তাদের।

সিদ্ধান্ত অনুযায়ী এক লাখ ৬০ হাজার অভিনয় শিল্পী বৃহস্পতিবার মধ্যরাত থেকে কাজ বন্ধ রাখবেন। এতে এক প্রকার অচল হয়ে পড়তে যাচ্ছে হলিউড ইন্ডাস্ট্রি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code