ঝুঁকি নিয়ে মীরেরময়দানে বৈদ্যুতিক খুঁটির আগুন নেভালো পুলিশের নায়েক শফি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

মীরের ময়দানে ভয়াবহ অগ্নিকাণ্ডের কবল থেকে রক্ষা করলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নায়েক মো. শফি আহমদ। বুধবার রাত সাড়ে আটটায় নগরীর মীরের ময়দান এলাকায় শর্টসার্কিট থেকে বিদ্যুতের একটি খুঁটিতে আগুন লেগে গেলে বালতি হাতে সেখানে একাই হাজির হন তিনি।

এ সময় আগুণের তীব্রতা বৃদ্ধি পেলে শফির কল পেয়ে দ্রুত এগিয়ে আসেন পুলিম কনস্টেবল হারুন আহমদ। তিনি পুলিশ লাইন রিজার্ভ রেঞ্জ থেকে অগ্নিনির্বাপক গ্যাস নিয়ে দ্রুত হাজির হন ঘটনাস্থলে। খবর পেয়ে ফায়ারসার্ভিসের গাড়িও দ্রুত চলে আসে ঘটনাস্থলে। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌছার আগেই নায়েক শফি আহমদ ও পুলিশ কনস্টেবল রুবেল নিজেদের জীবন বাজি রেখে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন।

Manual6 Ad Code

 

 

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code