ট্রাম্পকে ধন্যবাদ হংকং বিক্ষোভকারীদের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন হংকংয়ের শত শত বিক্ষোভকারী। গত ছয় মাস ধরে চলা সরকার বিরোধী আন্দোলনে যুক্তরাষ্ট্রের সমর্থন জানানোর প্রেক্ষিতে ট্রাম্পকে এ ধন্যবাদ জানানো হয়। খবর রয়টার্সের।

 

রবিবার হংকংয়ের শত শত মানুষ কৃতজ্ঞতা জানাতে দেশটিতে মার্কিন কনস্যুলেট অভিমুখে এক মিছিল বের করে।

 

মার্কিন পতাকা উঁচিয়ে, ট্রাম্পের লোগো সম্পৃক্ত টুপি ও টি শার্ট পরিধান করে বিক্ষোভকারীরা মার্চে যোগদান করে। এছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে ছিল নানা লেখার ব্যানার।

 

এক ব্যানারে লেখা ছিল, প্রেসিডেন্ট ট্রাম্প হংকংকে স্বাধীন করুন।

Manual7 Ad Code

 

চলতি সপ্তাহে ট্রাম্প হংকংয়ের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সমর্থন জানানো একটি আইনে স্বাক্ষর করেছেন।

 

মিছিলে যোগ দেয়া একজন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প হংকংকে এত বড় উপহার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 

Manual4 Ad Code

ট্রাম্পকে ধন্যবাদ জানানোর আগে হংকংয়ে শতশত বিক্ষোভকারী বিক্ষোভে পুলিশে ছোড়া টিয়ার গ্যাসের বিরুদ্ধে মিছিলে নামে। হলুদ বেলুন ও বিভন্ন ব্যানার নিয়ে বিক্ষোভ করেন তারা।

 

ব্যানারের গায়ে লেখা ছিল, টিয়ার গ্যাস ছুঁড়বেন না, আমাদের বাচ্চাদের বাঁচতে দিন।

 

ওং নামে এক নারী যিনি তার বাচ্চা ও স্বামীকে নিয়ে মার্চে এসেছেন তিনি বলেন, আমরা চাই পুলিশ যেন আর টিয়ার গ্যাস ব্যবহার না করে।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

তিনি আরো বলেন, এটা সমস্যা সমাধানের কোন উপায় না। সরকারের উচিত জনগণের কথা শোনা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code