ডিমলায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

ডিমলা (নীলফামারী):
নীলফামারী ডিমলায় সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ডোমার উপজেলার বোড়াগাড়ী ডিমলা উপজেলার খোকসারঘাট ডিমলা সড়ক ৩.৫ কিলোমিটার দীর্ঘ ও ১২ ফুট প্রস্থের সড়কটিকে ১৮ ফুট প্রস্তে উন্নীত করা হচ্ছে। সড়ক উন্নয়ন প্রকল্পের আওয়াতায় সোমবার সকালে এই প্রকল্পের কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

Manual4 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মঞ্জুরুল করিম, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ নিরু, ডোমার উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া প্রমুখ।

নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম জানান, ৩.৫ কিলোমিটার দৈর্ঘ ও ১২ ফিট প্রস্তের এ সড়কটি ১৮ফিট প্রস্তে উন্নীত করা কাজের উদ্বোধন করা হলো। সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৮১ লাখ ৯২ হাজার টাকা। এবং সড়ক সম্প্রসারন কাজের জন্য মোজাহার কনষ্ট্রাকশনের সাথে চুক্তি হয়েছে। সড়কটির সকল উন্নয়ন কাজ ২০২০ সালের ৩১ জানুয়ারীতে শেষ করা হবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code