ঢাকা উত্তরে জাপার মনোনয়ন পেলেন কামরুল

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

মঙ্গলবার ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম। একদিন পরই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন।

Manual8 Ad Code

বুধবার দলের বনানী অফিস মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ সময় তিনি বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি একক প্রার্থীই দিচ্ছে। তবে ইতোপূর্বে বেশ কয়েকটি নির্বাচন আমরা সরকারের সঙ্গে জোটবদ্ধ হয়েই করেছি। সরকারের পক্ষ থেকে জোটবদ্ধ নির্বাচনের প্রস্তাব এলে আমরা আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেবো।

 

Manual2 Ad Code

প্রসঙ্গত, মঙ্গলবার সাবেক সেনা কর্মকর্তা কামরুল ইসলামের নেতৃত্বে শতাধিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাতীয় পার্টিতে যোগ দেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code