ঢাবিতে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ সিলেটের ঐতিহ্যবাহী জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতির  পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

Manual1 Ad Code

শনিবার (১১ জানুয়ারি) সমিতির সভাপতি মো. শাহরিয়ার ও সাধারণ সম্পাদক তারেক আজিজ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে  আগামী এক বছরের (২০১৯-২০) জন্য ১৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তারেক আজিজ চৌধুরী কমিটিতে স্থান প্রাপ্ত সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, সিলেটের ঐতিহ্যবাহী জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতিকে আরও গতিশীল করতে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলো। সকলের সহোযোগিতায় আমরা সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো। পূর্ণাঙ্গ এ কমিটির মাধ্যমে আমরা প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ও ভর্তি পরবর্তী করণীয় বিষয়ে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতায় কাজ করে যাবো।

Manual2 Ad Code

সমিতির সভাপতি মোহাম্মদ শাহরিয়ার বলেন, পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে আমাদের সাংগঠনিক কাজ আরো বেগবান হবে বলে আশা রাখি। প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিলেট তথা সারা বাংলাদেশ থেকে আগত শিক্ষার্থীদের সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত থাকবে নবগঠিত কমিটির সকল সদস্য।

Manual2 Ad Code

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল, ২০১৯ তারিখে ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code