তাদের নতুন চার গান

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

এর আগে গীতিকার ওমর ফারুকের ‘দস্যি’ ও ‘কসম’ গান কণ্ঠে তুলেছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। গান দুটি তার ভক্তদের মাঝে ব্যাপাক হৈচৈ ফেলে দেয়। অনুরোধ আসতে থাকে এই জুটির নতুন নতুন আরো গান চান তারা। এরই ধারাবাহিকতায় এই গীতিকার ওমর ফারুক এবং কণ্ঠের যুবরাজ আসিফ আকবর জুটি নতুন ৪টি গান নিয়ে হাজির হচ্ছেন। নতুন এই ৪টি গানের শিরোনাম ‘নুনের ছিটা’, ‘পাষানী’, ‘পিড়িত কইরা কান্দি আমি’ ও ‘সুপার বিউটিফুল’।

Manual1 Ad Code

ভিন্ন ঘরানার এই এই গানগুলো মধ্যে পাষানী গানটির সুর করেছেন মোহাম্মদ মিলন আর সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। এটি প্রকাশ হবে আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে। বাকি ৩টি গানের সুর করেছেন প্রিন্স রুবেল। সুপার বিউটিফুল গানটির সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ এবং ‘নুনের ছিটা’ ও ‘পিড়িত কইরা কান্দি আমি’ গান দুটির সংগীতায়োজন করেছেন তরিক। এই ৩টি গান প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন।

Manual8 Ad Code

গানগুলো প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘ফারুককে আমি বলি উড়াধুরা ম্যান। ওর মধ্যে একটা শিশুসুলভ আচরণ লক্ষ্য করা যায়। নুনের ছিটা, পাষানী ও সুপার বিউটিফুল ও ওর ঢঙে লিখেছে। গাইতে গিয়ে মজাও পেয়েছি কিন্তু পিড়িত কইরা কান্দি আমি ও একটু বেশিই ভালো লিখেছে। আবেগ আর দরদ ছিল পুরোপুরি।’

ওমর ফারুক বলেন, ‘গীতিকার হিসেবে আমি খুব ভাগ্যবান যে, আসিফ ভাইয়ের ২০২০ প্রথম গাওয়া গানটিই আমার লেখা। গানগুলো অসাধারণ হয়েছে। আশা করি গানগুলো সবার ভালো লাগবে।’

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code