তাহসান-পূর্ণিমাকে এক করলেন সাগর জাহান

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

দর্শকপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অন্যদিকে রয়েছেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। প্রথমবারের মতো এই দুই শিল্পীকে এক ফ্রেমে বন্দি করলেন আরেক জনপ্রিয় নাট্য পরিচালক সাগর জাহান।

এই নির্মাতা ‘ভালোবাসাবাসি’ নামে একটি একক নাটক নির্মাণ করলেন। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন পূর্ণিমা ও তাহসান খান।

Manual5 Ad Code

নাটকটি রচনাও করেছেন সাগর জাহান। গল্প প্রসঙ্গে এ নির্মাতা বলেন, ‘কাছের মানুষের অতিরিক্ত যত্নের কারণে অনেক সময় বিরক্ত হই, যন্ত্রণা মনে করি। সেই যন্ত্রণাকে এড়ানোর জন্য বাইরে গিয়ে অন্য মানুষের যত্ন পেতে চাই, তখন বুঝি কাছের মানুষের ভালোবাসাটা আসলে কেমন। এ বিষয়ই উপজীব্য করে এগিয়েছে এ নাটকের গল্প।’

Manual3 Ad Code

তাহসান খান বলেন, ‘প্রথমবার পূর্ণিমার সঙ্গে কাজ করলাম। তার সঙ্গে কাজ করতে পেরে ভীষণ আনন্দিত। নিঃসন্দেহে তিনি একজন গুণী অভিনেত্রী।’

গতকাল মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থানে এ নাটকের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামী বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনলাইন টিভি ‘গ্লোবাল টিভি’-তে প্রচার এ নাটক।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code