দিল্লিতে ব্যাটারি কারখানায় আগুন, ভবন ধসে আটকে পড়েছেন অনেকে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

ভারতের রাজধানী দিল্লিতে এক ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর ৩৫টি ইউনিট। বৃহস্পতিবার লাগা এই আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল বাহিনী পৌছানোর পর পৃথক এক বিস্ফোরণে ভবনটির এক অংশ ধসে পরে। এ ঘটনায় আহত অবস্থায় ১৪ জনকে উদ্ধার করা গেলেও ভবনে অনেকে আটকা পড়েছে বলে জানায় এএনআই।

Manual7 Ad Code

সংবাদ সংস্থা এএনআই জানায়, বৃহস্পতিবার সকালে পীরা গরহী এলাকার একটি বহুতল ভবনে অবস্থিত ওই ব্যাটারি কারখানায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩৫টি ইঞ্জিন।

Manual7 Ad Code

জানা গিয়েছে, বিস্ফোরণে ওই কারখানার একাংশ ভেঙে পড়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ স্পষ্ট নয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জন দমকলকর্মী-সহ ১৪ জনের জখম হওয়ার খবর মিলেছে। উদ্ধারকাজ এখনও চলছে। এএনআই।

 

Manual6 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code