দুর্নীতির সঙ্গে জড়িত বড় বড় রাঘব বোয়ালদের ছেড়ে স্কুল শিক্ষকদের নিয়ে ব্যস্ত দুদক: হাইকোর্ট

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট :: দুর্নীতির সঙ্গে জড়িত বড় বড় রাঘব বোয়ালদের ধরে এনে ছেড়ে দিচ্ছে, আর স্কুল শিক্ষকদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সকালে কোচিং সেন্টার নিয়ে শুনানিকালে বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করে।

Manual3 Ad Code

আদালত বলেন, যেখানে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, সেখানে প্রাইমারি স্কুলের শিক্ষকরা স্কুলে যাচ্ছেন কি যাচ্ছেন না তা নিয়ে ব্যস্ত দুদক।

Manual1 Ad Code

দুদক দুর্নীতিবাজ রাঘব বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না উল্লেখ করে আদালত বলেন, ছোট দুর্নীতির আগে বড় বড় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code