দ্বিতীয় ত্রিমূখী পদ্মা সেতুর দাবীতে পাবনায় লক্ষ লোকের মানব বন্ধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

বেড়া (পাবনা) :
উত্তর বঙ্গের প্রবেশদ্বার খ্যাত পাবনার বেড়ায় কাজিরহাট (ঢালার চর)-আরিচা-দৌলদিয়া ত্রিমূখী পদ্মা সেতুর দাবীতে আজ সোমবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত উপজেলার বেড়া সিএন্ড বি থেকে কাশিনাথপুর হয়ে আমিনপুর,আমিনপুর থেকে বাধের হাট হয়ে কাজির হাট পর্যন্ত এক দীর্ঘ মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। কাজিরহাট Ñ পাবনা,কাজিরহাট (ঢালার চর)-বগুড়া জাতীয় মহাসড়কের স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ সব শ্রেনী পেশার হাজার হাজার মানুষ তাদের প্রাণের দাবী বাস্তবয়নের লক্ষ্যে শীতের তীব্রতাকে উপেক্ষা করে মহাসড়কে মানব বন্ধন কর্মসূচী পালনে অংশগ্রহন করে। জেলার জনমানবের দীর্ঘ দিনের প্রত্যাশা দ্বিতীয় পদ্মা সেতুর দাবীতে এ মানব বন্ধনে জেলার ঈশ্বরদী থেকে দাশুরিয়া,দাশুরিয়া থেকে টেবুনিয়া,টেবুনিয়া থেকে পাবনা,পাবনা থেকে আতাইকুলা-চিনাখরা হয়ে কাশিনাথপুর,কাশিনাথপুর –আমিনপুর হয়ে কাজিরহাট পর্যন্ত এবং টেবুনিয়া হয়ে আটঘরিয়া,আটঘরিয়া হয়ে চাটমোহর নতুন বাজার হয়ে ভাঙ্গুড়া,ভাঙ্গুড়া বাইপাস হয়ে ফরিদপুর বাইপাস, ফরিদপুর বাইপাস হয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ী ,বাঘাবাড়ী থেকে বেড়ার সিএন্ডবি হয়ে কাশিনাথপুর হয়ে কাজিরহাট এবং সাঁথিয়ার মাধপুর হয়ে সাঁথিয়া সদর হয়ে বেড়া সিএন্ডবি,সুজানগর থেকে চিনাখরা হয়ে কাশিনাথপুর হয়ে কাজির হাট এবং সুজানগর থেকে নাজিরগঞ্জ হয়ে বাঁধের হাট হয়ে কাজির হাট মহাসড়কে লাখ লাখ মানুষ তাদের দাবী আদায়ে স্বরনাতীত এ মানব বন্ধন করেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code