ধুনটে শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

রফিকুল আলম,ধুনট (বগুড়া)
বগুড়ার ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় অত্র বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য বাহাদুর আলী, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক, নূর মোহাম্মদ, বিদ্যালয়ের সরকারী প্রধান শিক্ষক তফিজ উদ্দিন, শিক্ষার্থী সুমাইয়া নুর ও আয়েশা তারেক জিতু।

পরে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায়-বরণ সংবর্ধনা প্রদান করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code