নওগাঁয় টমেটো ট্রাকে ফেনসিডিল

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

মহাদেবপুর (নওগাঁ):

Manual2 Ad Code

নওগাঁর মহাদেবপুরে এক হাজার ১’শ ৬৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার রাতে উপজেলার হাট চকগৌরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পঞ্চগড় জেলার বোদা উপজেলার নন্দাপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে আইয়ুব আলী (২৪), বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চামটা-নতুন বাজার গ্রামের নূরে আলমের ছেলে রবিউল ইসলাম (২৪) এবং ভোলা সদর উপজেলার উত্তরদিগলদী গ্রামের আলমগীরের ছেলে শামীম (২৬)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর র‌্যাব-৫ এর একটি দল উপজেলার হাট চকগৌরী বাজার এলাকার মহাদেবপুর-নওগাঁ সড়কে অবস্থান নেয়। রাত সাড়ে ৮ টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি টমেটো বোঝাই মিনি ট্রাক (ঢাকা মেট্রো ন-১১.৭৭০৩) থামিয়ে তারা (র‌্যাব) তল্লাশি চালায়। এ সময় ওই ট্রাকে থাকা টমেটোর বিভিন্ন ক্যারেট থেকে ১ হাজার ১’শ ৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের কাছ থেকে তিনটি মোবাইল সেট, পাঁচটি সিমকার্ড, দু’টি মেমোরি কার্ড ও নগত এক হাজার টাকা জব্দ করা হয়।

Manual5 Ad Code

র‌্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম বলেন, ‘আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় শুক্রবার ভোরে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।’ এ ব্যাপারে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুর ইসলাম জুয়েল বলেন, ‘র‌্যাব বাদী হয়ে থানায় মামলা করেছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code